প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ৬)

X
বেগম খালেদা জিয়ার ৮২ তম শুভ জন্মদিন উপলক্ষে মান্দায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী,“গণতন্ত্রের মা” আপোষহীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম শুভ জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এ.কেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল,দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম নবী কাবুল, পরানপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা, বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন এবং বিষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম,যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,মান্দা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা,কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম,প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী,কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।