প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ০)

X
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।’
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ নেতারা।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।