প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:০৯ পিএম (ভিজিট : ২)

X
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি সব সময় স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।’
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান এবং বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।