আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে একজনের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা

2026-08-15T15:38:48+00:00
2026-08-15T15:38:48+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে একজনের মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১)
আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে মুসা নামে একজনের মৃত্যু
X

আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে মুসা নামে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদ্য পানে একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৪ আগষ্ট ) রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহমারুয়াদী খেজুরতলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের সিদ্দিকের ছেলে মুসা (৩৫) ঢাকায় রিকসা চালায়। সে গত বৃহষ্পতিবার স্ত্রী সন্তান নিয়ে বাড়ীতে আসে। শুক্রবার রাতে একই গ্রামের আলকাসের ছেলে লোকমান (২২) অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার সকাল ৮টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

একই সময়ে মুসাকেও একই হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আফসানা মিম মুসাকে পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষনা করেন এবং লোকমানের অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  যারা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে তারা জানান, লোকমান অতিরিক্ত মদ্য পানে অসুস্থ হয়ে পড়েছে। 

এ সময় পাশাপাশি বাড়ীর বাসিন্দা মুসাকেও হাসপাতালে আনার কারণে ধারণা করা হচ্ছে মুসাও অতিরিক্ত মদ্য পানেই মৃত্যু বরণ করেছে। 

নিহত মুসার স্ত্রী শাহানাজ আক্তার জানান, রাতে তার স্বামী বুকে ব্যাথা অনুভব করার কথা জানিয়েছেন। তবে মুসা আসলেই মদ্য পান করে মৃত্যুবরণ করেছে কি না তা তিনি পরিষ্কার ভাবে জানাননি।

এ দিকে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। তারা ঘটনার বিষয়ে তদন্ত করছে। মুসার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy