প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : ০)

X
দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং হাতবোমাটি কীভাবে মাদ্রাসায় এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাত বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) মোট পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানি না।’
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।’
এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।