প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে কটিয়াদীতে মানুষের ঢল, কঠোর নিরাপত্তা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো উপজেলায়। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আজরোববার

2026-08-16T11:30:38+00:00
2026-08-16T11:30:38+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে কটিয়াদীতে মানুষের ঢল, কঠোর নিরাপত্তা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১)
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো উপজেলায়। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আজ 

রোববার (১৬ আগস্ট) কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হয়েছেন।
সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কটিয়াদীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy