প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ০)

X
মাগুরায় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের পেনশন ভাতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত
মাগুরায় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের পেনশন ভাতা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
মাগুরায় আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার চার উপজেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা।
সভায় জানানো হয়, সারাদেশের দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা অবসর ভাতা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়ে আসছিলেন। তাদের ভাতা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় সারাদেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা হিসেবে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বরাদ্দের অর্থ যথাযথভাবে শিক্ষকদের মধ্যে বিতরণের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।
মাগুরা জেলায় বর্তমানে পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকের সংখ্যা ৫০৯ জন।