প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম (ভিজিট : ০)

X
সুবর্নচরে আগুনে পুড়ে ৪টি দোকান ভস্মীভূত
সুবর্নচরে মধ্য রাতে হাদার দোকান নামক বাজারে ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চরজুবিলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রধান সড়কের পাশে হাদার দোকানের পশ্চিম গলিতে এ ঘটনা ঘটে।
আবুল হোসেন এর ফার্মাসী, আবুল হাসেম ভূষা মালের দোকান দোকান, ভুলু মিয়ার মুদি দোকান ও সাহাব উদ্দিন এর মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে দোকান ঘর মালিক আবুল হোসেন অভিযোগ করে বলেন, হাদার দোকান মার্কেটে আমার মালিকাধীন ৩টি দোকানে ৪ জন ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো। এ ঘরগুলো নিয়ে আমার সাথে প্রতিবেশী শের আলী গংদের দীর্ঘদিন বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গতরাতে শের আলী গংরা আমার দোকান ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে। প্রতিপক্ষ বিরোধপূর্ণ দোকান ভিটি দখল করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। এতে আমার লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুদি দোকানী ভুলু মিয়া বলেন, আমি দোকানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের গরমে আমি জেগে ওঠে দেখি আমার দক্ষিণ পাশের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি দোকানের পিছনের বেড়া ভেঙে বের হয়ে প্রানে বেঁচে যায়। এর পরও আমার মাথায় আগুনের চেকা লেগেছে।
এঘটনায় সুবর্ণচর ফায়ার সার্ভিস ডিফেন্স ম্যানেজার মো: রুবেল পাটোয়ারী বলেন, অগ্নি কান্ডের খবর পাওয়া মাত্রা ফায়ার সার্ভিস ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনা তাৎক্ষণিক আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়ে। প্রাথমিক ভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।