রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস, চা শ্রমিক দম্পতির করুণ মৃত্যু

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক দম্পতি।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ৬

2026-08-16T13:22:22+00:00
2026-08-16T13:22:22+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস, চা শ্রমিক দম্পতির করুণ মৃত্যু
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ০)
রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক দম্পতি
X

রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক দম্পতি

মৌলভীবাজারের রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক দম্পতি। 

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ৬ নম্বর ট্যাংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর টিলার মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।

নিহতরা হলেন—উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) ও বিধবা বিনতা বাউরী (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে প্রথম স্ত্রীর অগোচরে বিনতা বাউরীকে বিয়ে করেন মঙ্গল বাউরী। এরপর পরিবারের বাধার কারণে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে যেতে পারছিলেন না তিনি। এ অবস্থায় বিনতাকে সঙ্গে নিয়ে বিভিন্ন চা বাগানে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছিলেন মঙ্গল।
রোববার সকালে মাথিউড়া চা বাগানের এক প্রহরী ২০ নম্বর টিলার মোকাম আকাশী টিলা এলাকায় গাছের সঙ্গে একই দড়িতে দুজনের মরদেহ ঝুলতে দেখেন। পরে বাগান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তারা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy