ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে ফের সভাপতি ইমন, সম্পাদক রবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন

2026-08-16T13:52:28+00:00
2026-08-16T13:52:28+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে ফের সভাপতি ইমন, সম্পাদক রবি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ০)
ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি
X

ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি

বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক চাঁদনী বাজার ও ডেইলী নিউ এইজ)। 

এছাড়া কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবি  (দৈনিক সকালের সময় ও দৈনিক খোলা বার্তা)।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে শিক্ষক জুয়েল রানা (সাপ্তাহিক আজেকের শেরপুর), যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম জীবন (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক এসএম সজীব হোসেন (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিহানুল হক রিকো (সাপ্তাহিক দিনক্ষণ), কোষাধ্যক্ষ ফিজু আক্তার (অনুসন্ধানবার্তা), কার্যনির্বাহী সদস্য এনামুল বারী সরকার (শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডট কম), হেলাল সরকার (দৈনিক বাংলা কাগজ) ও এসএম ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের চেতনা ও বাংলাদেশ নিউজ টুডে) নির্বাচিত হয়েছেন। 

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ধুনট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক এই কমিটি গঠন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy