গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে

2026-08-16T15:30:40+00:00
2026-08-16T15:30:40+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন প্রমুখ।

এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ প্রান্তিক মৎস্য চাষীরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy