মৎস্য সম্পদ রক্ষায় কালিয়াকৈরে পোনা অবমুক্তকরণ ও র‍্যালি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রুপালী মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে মৎস পক্ষ ২০২৬

2026-08-16T15:16:04+00:00
2026-08-16T15:16:04+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
মৎস্য সম্পদ রক্ষায় কালিয়াকৈরে পোনা অবমুক্তকরণ ও র‍্যালি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রুপালী মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে মৎস পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার (১৬আগষ্ট) মৎস পক্ষ উপলক্ষে উপজেলা মৎস অধিদপ্তর মাছের পোনা অবমুক্তকরন, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। 

এ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে র‍্যালীটি পুনরায় উপজেলা মৎস অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে মৎস পক্ষ আয়োজনের তাৎপর্য জনসাধারনের মাঝে তুলে  ধরার জন্য উপজেলা পরিষদেও হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরে ১এর সাংসদ এমপি মজিবর রহমান এমপি।

অনুষ্ঠানের সভাপতি বলেন উপজেলা  সহকারী কমিশনার ভূমি শামসুন নাহার শিলার সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম, সমাজ সেবা কর্তকর্তা মোঃ মিজানুর রহমান উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy