ভালুকায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাছের

2026-08-16T15:17:46+00:00
2026-08-16T15:17:46+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
ভালুকায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার (১৬ আগস্ট)সকালে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, মাছ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবীদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয় রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান। তিনি সরকারের বিভিন্ন মৎস্য উন্নয়ন কর্মসূচি তুলে ধরে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ চাষে আধুনিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, বিএনপি নেতা শাহিমুজ্জামান পাঠান সমর,উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ মৎস খামারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy