প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর ১৬ আগস্ট সকাল ১০ টা ৩০ এর সময় এ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এর সাংসদ রফিকুল ইসলাম জামাল। এসময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।