প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম (ভিজিট : ০)

X
কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য পক্ষ পালিত
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা সহ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া। এম এ খালেকসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মোঃ নিজামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ আসলাম।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার ভূমি পাপিয়া সুলতানা লিজা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত, সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা,সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী,খাদ্য কর্মকর্তা মোঃ অমিনূল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাফা মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সস্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল আলম মুন্না, সাংবাদিক বাইতুল হাসান চৌধুরী,সফল মৎস্য চাষী বিধান বিশ্বাস প্রমূখ।