প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ০)

X
তারাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ পালন করা হয়েছে
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ পালন করা হয়েছে।
রোববার(১৬আগস্ট) সকাল ১১ টায় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা সম্মেলন কক্ষে তারাকান্দা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুধন কুমার বিশ্বাস'র সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম,নাজমুস ছালেহীন সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,ফিসটেক হ্যাচারি লিমিটেড এর পক্ষে এটিএম তৌহিদুল হাসান,কৃষক নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান, উপজেলায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান দখল করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দেশী মাছের বিস্তার করতে চাচ্ছে।তাই ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশী মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে।
এ সময় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়। ফিসটেক হ্যাচারীর লিমিটেড এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন এটিএম তৌহিদুল হাসান।