মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুর মধুখালীতে জাতীয় মৎস্য

2026-08-16T15:37:29+00:00
2026-08-16T15:37:29+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুর মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন,আলোচনা ও পদক প্রদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

১৬ ই আগস্ট রবিবার সকাল ১০ টার সময় মধুখালী উপজেলা হল রুমে এই আয়োজন সম্পন্ন করা হয়। 

আলোচনা পূর্বে সড়ক রেলি ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন সহ আরো অনেকে। 

অনুষ্ঠানের সেরা মৎস্য চাষী হিসেবে, মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুল কে ক্রেস্ট প্রদান করা হয়। 

১৬ই আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত,দেশে মৎস্যে স্বনির্ভর করতে দেশব্যাপী মৎস্য পক্ষ উদযাপনে না না কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy