সাঁথিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে

2026-08-16T15:40:54+00:00
2026-08-16T15:40:54+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রোববার ১৬ আগস্ট সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা  সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য খামারিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। 

পরে মৎস্য খাতের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের স্বাবলম্বী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও খামারিরা অংশ নেন।

আলোচনা শেষে উপজেলার চারজন শ্রেষ্ঠ মৎস্যজীবী ও খামারিকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি আনিছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পৌর বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই, সাঁথিয়া প্রেসক্লাবের সেক্রেটারি ফারুক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি মৎস্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি মৎস্যজীবী ও খামারিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে মৎস্য খাতকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy