জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,

2026-08-16T15:43:46+00:00
2026-08-16T15:43:46+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান (রুবেল), উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন, মৎস্যজীবী সংগঠনের সভাপতি আ. হামিদ জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

বক্তারা দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy