প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
বাঙালির হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকা দুই মহামানব- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর স্মরণে খাগড়াছড়ির রামগড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট )সন্ধ্যায় রংতুলি একাডেমির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, রামগড় উপজেলার এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, মহিলা ক্লাবের সম্মানিত সভাপতি মিসেস কাজী শামীম।রংতুলি একাডেমি'র পরিচালক রতন বৈষ্ণব ত্রিপুরা এতে সভাপতিত্ব করেন।শুরুতে শিশু শিল্পী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেয়া হয়।
শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংতুলি একাডেমি পরিবারের কোমলমতি শিক্ষার্থী- অভিভাবক, নৃত্য শিক্ষিকা মাধবী ত্রিপুরা ও বর্ষা ঘোষসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ।