প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া ইউনিয়নের ৭৬ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। থানা কমিটির সভাপতি নূর হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
রোববার রাতে আশুলিয়া ইউনিয়নে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সাইদুর রহমান, সহ-সভাপতি পদে সেলিম মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে আশ্বাদ মীরকে নির্বাচিত করা হয়েছে।
এদিকে, আশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ফারুক হোসেনকে সভাপতি ও জবেদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইভাবে ৫ নম্বর ওয়ার্ডে শাহজাহান সিরাজুল ইসলামকে সভাপতি এবং জুলহাসকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফিজ দেওয়ান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল সরকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
নতুন কমিটি প্রসঙ্গে থানা কমিটির সভাপতি নূর হোসেন ভূঁইয়া বলেন, আশুলিয়া ইউনিয়নসহ এর অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের কমিটি ঘোষণার মাধ্যমে আশুলিয়া থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি মোটরচালকদের অধিকার ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।