লক্ষ্মীপুর পৌর শহর পরিচ্ছন্ন রাখতে ২০০ ডাস্টবিন স্থাপন

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

‘পরিস্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিস্কার রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের

2026-08-17T15:46:00+00:00
2026-08-17T15:46:00+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর পৌর শহর পরিচ্ছন্ন রাখতে ২০০ ডাস্টবিন স্থাপন
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১)
লক্ষ্মীপুর পৌরসভাকে পরিস্কার রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন
X

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিস্কার রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন

‘পরিস্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিস্কার রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চক বাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। শহরের বিভিন্ন স্থানে ১৫ লাখ টাকা ব্যয়ে ২০০ প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। 

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা আহবায়ক ডা. রত্ন দ্বীপ পাল ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ। 

পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রীণ এন্ড ক্লিন লক্ষ্মীপুর। সেই উদ্দেশ্যে আমরা ডাস্টবিন স্থাপন করছি। সমগ্র লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন করা হবে। সংশ্লিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখতে পৌরবাসীকে আহবান জানিয়েছেন তিনি। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্মীপুর পৌরসভা থেকে ডাস্টবিন স্থাপন কার্যক্রম এটিও গুরুত্বপূর্ণ। নগরবাসী এই ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে পুনব্যবহৃত উপদান এবং বর্জ্য পদার্থ আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ রোধ হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy