চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে বিপুল বিদেশি সিগারেট-আইফোন জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন

2026-08-17T15:23:03+00:00
2026-08-17T15:23:03+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে বিপুল বিদেশি সিগারেট-আইফোন জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর যাত্রীদের তল্লাশি চালানো হয়। এ সময় এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, অভিযানে মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদের কাছ থেকে সিগারেট ও মোবাইল ফোন পাওয়া যায়। এছাড়া কিছু পণ্য পরিত্যক্ত অবস্থায়ও উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইজি লাইট ব্র্যান্ড রয়েছে। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

সূত্র আরও জানায়, আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং নির্ধারিত ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় আইফোনগুলো ডিএম (ডিটেনশন মেমো) মূলে আটক করা হয়েছে।

পরে উদ্ধার করা সব পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy