প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ১)

X
ধুনটে বিষ প্রয়োগে একটি গর্ভবতী গাভীসহ তিনটি গরুর মৃত্যু
বগুড়ার ধুনটে বিষ প্রয়োগে একটি গর্ভবতী গাভীসহ তিনটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই খামারীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের দর্জি মোতালেব শেখের ছেলে আমিরুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে তাঁর স্ত্রী গরুগুলো লালন-পালন করতেন।
প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রবিবার রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলো হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। একপর্যায়ে একে একে তিনটি গরু মারা যায়। মারা যাওয়া গরুগুলোর মধ্যে একটি ছিল আট মাসের গর্ভবতী গাভী এবং অপরটি দুই বছর বয়সী একটি বাছুর।
খামারী আমিরুল ইসলামের বলেন, এ কেন শত্রুতা! যে গরুগুলোকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে হবে? গর্ভবতী গাভীটির পেটে থাকা অনাগত বাছুরসহ মোট তিনটি গরুর মৃত্যু হয়েছে। একজন গ্রামীণ চিকিৎসক গরুগুলোর মৃত্যুর লক্ষণ দেখে বিষক্রিয়ার কথা উল্লেখ করেছেন। তবে এবিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।