রাজস্থলীতে মাদক বিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা টায় রাজস্থলী

2026-08-17T16:43:34+00:00
2026-08-17T16:43:34+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
রাজস্থলীতে মাদক বিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১)
রাজস্থলীতে মাদক বিরোধী র‍্যালি
X

রাজস্থলীতে মাদক বিরোধী র‍্যালি

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা টায়   রাজস্থলী থানার  পুলিশের উদ্যোগে উপজেলার  ঘিলাছড়ি ও গাইন্দ্যা  ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. খালেদ হোসেনের নেতৃত্বে  র‍্যালিটি রাজস্থলী ঘিলাছড়ি  জুনিয়র হাই স্কুল হতে  মেইন সড়ক প্রদক্ষিণ করে রাজস্থলী বাজারের এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। পরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য দেওয়া হয়।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, রাজস্থলী থানার পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি-পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মৌলনা নুরুল হক, সাংবাদিক আজগর আলী খান,  সুমন খান, হাবীবুল্ল্যাহ মিজবা, উদয় মেম্বার,  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কাজল তঞ্চঙ্গ্যা,ভুবন মেম্বার, সমাজ সেবক আবদু শাকুর প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy