ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার নাউতারা

2026-08-17T17:53:18+00:00
2026-08-17T17:53:18+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১)
ডিমলা থানা
X

ডিমলা থানা

নীলফামারীর ডিমলায তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামে সেচ ক্যানেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলেন- নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) ও একই ইউনিয়নের নিজ পাড়া (সোনামনির ডাঙ্গা) গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা ভাগ্নি।

পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় তারা দুজনে সেচ ক্যানেলে গোসল করতে যায়।এ সময় সেচ ক্যানেলের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিস্তা ক্যানেলে পানির গভীরতা ও স্রোত সম্পর্কে অনেকেই সচেতন না থাকায় মাঝেমধ্যেই দূঘর্টনা ঘটে।  

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy