চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মুক্তাদির চৌধুরী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট নতুন বাজার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মুক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মুক্তাদির চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে

2026-08-18T12:53:18+00:00
2026-08-18T12:53:18+00:00
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মুক্তাদির চৌধুরী গ্রেপ্তার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ০)
মুক্তাদির চৌধুরী
X

মুক্তাদির চৌধুরী

হবিগঞ্জের চুনারুঘাট নতুন বাজার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মুক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মুক্তাদির চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে গভীর রাতে মোমবাতি প্রজ্বলন ও বিতর্কিত বার্তা প্রচার করতে ১৫/২০ জন নেতাকর্মী এবং ব্যানারসহ জড়ো হয়েছিলেন। 

সোমবার (১৭ আগস্ট) চুনারুঘাট পোরসভাধীন পীরের বাজার (বান্নি পার্ক) থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃত মুক্তাদির চৌধুরী চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। 

উল্লেখ্য যে, বিগত সময়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের যে মিছিলটি ছাত্রদের উপর হামলা করেছিল, ওই মিছিলে মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান,  গ্রেপ্তার পরবর্তি সময়ে থানায় অবস্থানরত বিএনপি'র নেতাকর্মীরা। 

চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান,  গ্রেপ্তারকৃত ব্যক্তির নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিলো। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামীর বিরোদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রীয়াধিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy