রণবীর কাপুরের ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

রণবীর কাপুর অভিনীত একটি ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মুম্বাইতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে

2022-07-30T10:41:31+00:00
2022-07-30T10:41:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রণবীর কাপুরের ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১০:৪১ এএম   (ভিজিট : ২৭৯)
X

রণবীর কাপুর অভিনীত একটি ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মুম্বাইতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ আগুনের সূত্রপাত।

আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল ছবির শুটিং। আগুন লাগায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওতেও।

অগ্নিকাণ্ডের সময় সেটে উপস্থিত ছিলেন না রণবীর এবং শ্রদ্ধা কাপুর। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে বাইরে বের হওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। দৌড়াদৌড়ি করে সেট ছেড়ে বের হন আতঙ্কিতরা। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে শুটিং ফ্লোরে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।

এই প্রথমবার লাভ রঞ্জনের সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। শ্রদ্ধা কাপুরের সঙ্গে এবার জুটি বাঁধবেন তিনি। বহুদিন ধরে চলছে ছবির শুটিং। সম্প্রতি ছবির শুটিংয়ে স্পেনেও গিয়েছিল গোটা টিম। নেটদুনিয়ায় তার কিছু ঝলক ভাইরালও হয়। শুক্রবার ছবির একটি গানের শুটিং হওয়ার কথা ছিল।

-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy