ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বুলেটিন ডেস্ক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো.

2022-08-14T20:10:48+00:00
2022-08-14T20:10:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৮:১০ পিএম   (ভিজিট : ২৯০)
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থীর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এ ঘোষণা দেয়।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী।

বৈঠকটি ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এ সময় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এছাড়া আজ (রোববার) থেকেই কাজে যোগদান করবেন বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদ বলেন, আমরা সিসি ফুটেজ যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে তদন্ত করছি। একটি গেঞ্জি পেয়েছিলাম সেটি বিজয় ৭১ হলের; কিন্তু এটা দেখে তো কে অপরাধী সেটা শনাক্ত করা যায় না। আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি ভালো কোনো রেজাল্ট দিতে পারব।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy