মিশরের চার্চে আগুন, নিহত ৪০

আন্তর্জাকিত ডেস্ক

আন্তর্জাতিক

মিশরে গিজা নগরীতে চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।রোববার এ ঘটনা ঘটে

2022-08-14T20:41:09+00:00
2022-08-14T20:41:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিশরের চার্চে আগুন, নিহত ৪০
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩২০)
X

মিশরে গিজা নগরীতে চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।

রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুই নিরাপত্তা কর্মকর্তা।

তারা জানান, ইমাবাবা এলাকার কাছে আবু সিফিন চার্চে পাঁচ হাজার ধর্মীয় অনুসারী সমবেত হওয়ার সময় বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সৃষ্টি হয়।

এতে মানুষের হুড়োহুড়িতে পদচাপায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু।

চার্চের এক উপসনাকারী বলেন, “লোকজন চার্চের তৃতীয় এবং চতুর্থ তলায় জড়ো হচ্ছিল। আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলাম। লোকজন দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল।”

“তখনই আমরা একটি শব্দ শুনি এবং স্ফূলিঙ্গ দেখতে পাই। এরপরই জানালা দিয়ে আগুন বেরোতে দেখা যায়।”

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy