ইউক্রেনে লক্ষ্য অর্জন করবে রাশিয়া: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ এর লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের

2022-09-13T17:26:10+00:00
2022-09-13T17:39:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে লক্ষ্য অর্জন করবে রাশিয়া: ক্রেমলিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৬ পিএম  আপডেট: ১৩.০৯.২০২২ ৫:৩৯ পিএম  (ভিজিট : ২৬০)
X

রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ এর লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলের ইজিউম ও খারকিভে অগ্রসর হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করল রাশিয়া।

গত সপ্তাহে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেসামরিকীকরণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে হাতছাড়া হওয়া খারকিভ অঞ্চলে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, ইউক্রেনে সামরিক ক্যাম্পেইন জোরদার করার জন্য সমগ্র রাশিয়া থেকে সেনা সংগ্রহের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

-বাবু/এসআর 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy