এক দশক পর বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে মলদোভায়

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে মলদোভা। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে ভিসা দিয়েছে

2022-09-24T21:54:20+00:00
2022-09-24T21:55:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক দশক পর বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে মলদোভায়
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২২ ৯:৫৫ পিএম  (ভিজিট : ৩২১)
X

এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে মলদোভা। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে ভিসা দিয়েছে দেশটি। এছাড়া আরও ৪০জন কর্মী দেশটিতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, মলদোভায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি কর্মী নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে।

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে এবার চালু হচ্ছে। মলদোভায় যাওয়ার জন্য আরও ৪০ জন কর্মী অপেক্ষায় রয়েছেন বলেও বার্তায় জানান মোমেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy