রোববার পুঁজিবাজারের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের পুঁজিবাজারে রোববার (৯ অক্টোবর) লেনদেন বন্ধ থাকবে। তবে সোমবার যথারীতি লেনদেন শুরু

2022-10-08T19:09:01+00:00
2022-10-08T19:09:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার পুঁজিবাজারের লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের পুঁজিবাজারে রোববার (৯ অক্টোবর) লেনদেন বন্ধ থাকবে। তবে সোমবার যথারীতি লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার বলেন, রোববার সরকারি ছুটি। এই ছুটি উপলক্ষে ডিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন যথারীতি লেনদেন চলবে।

একই তথ্য জানিয়েছেন সিএসইসির ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুকও। তিনি বলেন, ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy