মিরপুরে ৫ পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা-ভাঙচুর

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ক্ষুব্ধ রিকশাচালকেরা। হামলাকারীদের বাধা

2022-10-14T18:15:12+00:00
2022-10-14T18:15:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিরপুরে ৫ পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা-ভাঙচুর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৪৪)
X

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ক্ষুব্ধ রিকশাচালকেরা। হামলাকারীদের বাধা দিতে গিয়ে মিজানুর রহমান নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এদিন সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালান।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা পাঁচটি ট্রাফিক বক্সে হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীদের বাধা দিতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা বলেন, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শেষে তার বক্তব্য অনুসারে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে মামলা করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy