গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।রোববার (২৩ অক্টোবর) রাজধানীর

2022-10-23T18:42:37+00:00
2022-10-23T18:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৯৩)
X


গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, খিলগাঁও, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পানি বিদ্যুৎ গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন।

বিক্ষোভে নেতাকর্মীরা গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে এসব স্লোগান দেন। এতে দলীয় কোনো স্লোগান দেওয়া হয়নি। কয়েকটি ওয়ার্ডে বিএনপির মহিলা কর্মীরা ঝাড়ু মিছিল করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy