ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে দুপুর সোয়া ২টায় এ

2022-10-29T16:05:53+00:00
2022-10-29T16:05:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৯৭)
X

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে দুপুর সোয়া ২টায় এ সম্মেলন শুরু হয়।  

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ- এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে নেতা-কর্মীদের মধ্যে। 

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ৬ বছর পর এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর সাড়ে ১২টার দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। 

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy