পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪০

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেলো অলিখিত নকআউট। যে দল জিতবে ভারতের

2022-11-06T10:52:44+00:00
2022-11-06T10:52:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪০
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ১০:৫২ এএম   (ভিজিট : ২১১)
X


নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেলো অলিখিত নকআউট। যে দল জিতবে ভারতের সঙ্গে সেমিফাইনালে। অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ব্যাট হাতে দারুণ শুরু করেও নিজেকে মেলে ধরতে পারেনি লিটন দাস। এক ছক্কায় ৮ বলে ১০ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে শান মাসুদের তালুবন্দি হন তিনি।

লিটন দাস আউট হওয়ার পরের ওভারে ১৩ রান তুলে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। চার ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৪ রান।

পাওয়ার প্লের শেষ দুই ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি এই দুই ব্যাটসম্যান, আসে মাত্র ৬ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে দ্বিতীয়বার জীবন পান শান্ত। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪০ রান।

এই ম্যাচে সৌম্য সরকারকে ফেরানো হয়েছে একাদশে। সাকিব আল হাসান বলছেন, ‘উইকেট শুষ্ক মনে হচ্ছে। ভালো একটা রান সংগ্রহ করে আটকাতে চাই। প্রত্যেকে শান্ত ও রোমাঞ্চিত।’

তিনটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে বাইরে রেখে নেওয়া হয়েছে সৌম্য, নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy