কাতারে পা রাখলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখলেন

2022-11-17T17:59:32+00:00
2022-11-17T17:59:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতারে পা রাখলেন মেসিরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখলেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের এবারের ২২তম আসরের পর্দা উঠবে আগামী রোববার থেকে। আর্জেন্টিনার এবারের গ্রুপ পর্বের প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।

ভক্ত-অনুরাগীদের আশা গ্রুপ পর্ব সহজে পেরিয়ে যাবে দুইবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দলের অধিনায়ক মেসি এ বিষয়ে রয়েছেন যথেষ্ট সতর্ক। বিশ্বকাপে আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে ইউনিভার্সো ভালদানো শো'য়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল (বিশ্বকাপে) হতে যাচ্ছে কঠিন, তাদের সহজে হারানো যাবে না।

ইউরোপিয়ান দলগুলোর (অপরাজেয় থাকার পথে) বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।

মেসি যোগ করেন, ‘আমরা ভালো ফর্মে থেকে ফাইনালসে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং এটা জিতবো, এই হাইপে বিশ্বাস করার ফাঁদে আমাদের পা দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।’

বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy