উত্তরায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিটের প্রায়

2022-11-19T18:28:30+00:00
2022-11-19T19:57:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:২৮ পিএম  আপডেট: ১৯.১১.২০২২ ৭:৫৭ পিএম  (ভিজিট : ২২৮)
X


রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেলে ৫টা ৫০ মিনিটে প্রায় ১ ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে আমরা হতাহতের খবর পাইনি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরও বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টর বস্তিতে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ৩টি ইউনিট যায়। পরে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy