রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সোহেল শিকদার বাবু (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

2022-11-24T22:14:41+00:00
2022-11-24T22:18:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০:১৪ পিএম  আপডেট: ২৪.১১.২০২২ ১০:১৮ পিএম  (ভিজিট : ২২৯)
X

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সোহেল শিকদার বাবু (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুকে হাসপাতালে নিয়ে আসা বড় ভাই মামুনুর রশিদ মামুন ও ভবনটির সুপারভাইজার আবুল কালাম জানান, দক্ষিণ বনশ্রীর এম ব্লক, ৮ নম্বর রোডে একটি ভবনে টাইলস মিস্ত্রী হিসেবে কাজ করছিলেন সোহেল। বিকেলে ভবনটির ৮ তলাতে সোহেল ও তার সহযোগী কাজ করছিলেন। এ সময় তারা খবর পান সেখান থেকে নিচে পড়ে গেছেন সোহেল। তখন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফরায়েজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনি মারা যায়।


মামুন জানান, তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার কহরডাঙ্গা গ্রামে। বাবার নাম মোস্তাইন শিকদার। বর্তমানে ওই ভবনেই থাকত। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল ওই শ্রমিক। পরে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


বাবু/এসআর






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy