কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

২০ বছর আগে এশিয়ার মাটিতে শেষ বিশ্বকাপটা জিতেছিল ব্রাজিল। দুই দশক পর আবারও এশিয়ার বুকে ফিরেছে বিশ্বকাপ। কাতারের

2022-11-24T22:03:04+00:00
2022-11-24T22:07:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০:০৩ পিএম  আপডেট: ২৪.১১.২০২২ ১০:০৭ পিএম  (ভিজিট : ২৫০)
X

২০ বছর আগে এশিয়ার মাটিতে শেষ বিশ্বকাপটা জিতেছিল ব্রাজিল। দুই দশক পর আবারও এশিয়ার বুকে ফিরেছে বিশ্বকাপ। কাতারের মাটিতেই বিশ্বকাপ আক্ষেপটা ঘোচাতে চায় ব্রাজিল।


সেই লক্ষ্যেই আর কিছুক্ষণ পর সার্বিয়ার মুখোমুখি হবেন নেইমাররা। কোচ তিতে এই ম্যাচের জন্য একাদশটা ইতোমধ্যেই সাজিয়ে ফেলেছেন। সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার গুঞ্জনও আছে একাদশ নিয়ে।


তবে ব্রাজিলের এই দলে চমক নেই খুব একটা। নেইমার আছেন অবধারিতভাবেই। আছেন ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াসও। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসকে দলে রাখবেন না কোচ, এমনই আভাস দিচ্ছে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম।


গোলবারের নিচে কোচ তিতের প্রথম পছন্দ অ্যালিসন বেকারকেই। রক্ষণে দুই অভিজ্ঞ সেন্টার ব্যাক থিয়াগো সিলভা আর মারকিনিয়োসকে রাখবেন তিনি, দুই ফুলব্যাক হিসেবে থাকবেন দানিলো আর অ্যালেক্স সান্দ্রো। 


মিডফিল্ডে আছেন ক্যাসেমিরো, সঙ্গে আছেন লুকাস পাকেতাও। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের আভাস, সেলেসাওরা আজ নামবে চার ফরোয়ার্ড নিয়ে। সেই চার ফরোয়ার্ড হলেন– নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস ও রিচার্লিসন। 


ব্রাজিল খেলবে ৪-২-৩-১ ছকে। যেখানে ডাবল পিভোটে থাকবেন পাকেতা আর ক্যাসেমিরো। তাদের সামনে নেইমার থাকবেন আক্রমণ গড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে। রাফিনিয়া আর ভিনিসিয়াসকে রাখা হয়েছে দুই উইংয়ে, সামনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখা যাবে রিচার্লিসনকে।


ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন;
 দানিলো, সিলভা, মারকিনিয়োস, সান্দ্রো; 
পাকেতা, ক্যাসেমিরো;
 রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস; 
রিচার্লিসন।

বাবু/এসআর






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy