ইনজুরিতে সুইসদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

গোড়ালির চোটের কারণে ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের তৃতীয় ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে।

2022-11-25T20:11:47+00:00
2022-11-25T20:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনজুরিতে সুইসদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৮:১১ পিএম  আপডেট: ২৫.১১.২০২২ ৮:৪৪ পিএম  (ভিজিট : ২৪৫)
X


গোড়ালির চোটের কারণে ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের তৃতীয় ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল। 

বৃহস্পিতবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়।

মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন জাগে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?

ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এ চোট সারিয়ে ফেরার ক্ষমতা ওর আছে।

নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। 

 -বাবু/এ.এস







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy