খালেদা জিয়াকে চাপে রাখা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে চাপে রাখা হচ্ছে।

2022-12-04T14:36:37+00:00
2022-12-04T14:36:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে চাপে রাখা হচ্ছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ পিএম   (ভিজিট : ২১৪)
X


বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে চাপে রাখা হচ্ছে। আমরা ব্যারিকেড সরিয়ে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

আজ রবিবার বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেছেন, আমরা সারাদেশে এতগুলো সমাবেশ করেছি। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। শত উসকানির মুখে আমাদের নেতাকর্মীরা ফাঁদের মুখে পা দেয়নি। ঢাকায় যে সমাবেশ হবে সেটাও শান্তিপূর্ণ হবে। ঢাকার গণসমাবেশ বানচাল করার জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করছে। অবিলম্বে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ যাচ্ছি।

মির্জা ফখরুল আরও দাবি করেন, বিএনপির জনসমাবেশ নিয়ে বিভ্রান্তি তৈরি করার জন্য জঙ্গি নাটকের অবতারণা করা হয়েছে। আমি এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy