চোট নিয়ে স্বস্তির খবর দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে নেইমারের ফিটনেস নিয়ে এখনও ঘাম ঝরাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে

2022-12-04T15:43:42+00:00
2022-12-04T15:43:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোট নিয়ে স্বস্তির খবর দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৩৩)
X

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে নেইমারের ফিটনেস নিয়ে এখনও ঘাম ঝরাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড গোড়ালির চোট পান। খেলেননি গ্রুপের শেষ দুটি ম্যাচ। কিন্তু তিনি ইতিবাচক খবর দিলেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে।

নেইমার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি। আমি জানতাম, এখন এরকম লাগবে।’ যত তাড়াতাড়ি সম্ভব নেইমারকে পেলে ব্রাজিলের জন্যই ভালো। এরই মধ্যে হাঁটুর ইনজুরি নিয়ে ছিটকে গেছেন আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। নেইমার ইতিবাচক খবর দিলেও এখনও পরিষ্কার নয়, তিনি ওই ম্যাচটি খেলবেন নাকি আবারও মাঠের বাইরে থেকে খেলা দেখবেন!

বাবু/জেএম






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy