খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি

রাজনীতি

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ জনের বিরুদ্ধে

2022-12-05T15:53:49+00:00
2022-12-05T15:53:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৩১)
X

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 
খুলনার টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।


রোববার (৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার এস আই শাহীন কবির মামলাটি করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮০ জনকে আসামি করা হয়েছে। এসআই শাহিন কবির বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন।

এসআই বলেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা একত্রিত হয়ে বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের উদ্দেশে সমবেত হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy