শেষবেলার রোমাঞ্চে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ দিনে ক্ষণে ক্ষণে রূপ বদলেছে। দিনের শুরুতে উইকেট

2022-12-05T19:04:33+00:00
2022-12-05T19:04:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেষবেলার রোমাঞ্চে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ দিনে ক্ষণে ক্ষণে রূপ বদলেছে। দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ড এগিয়ে যায়। এরপর  প্রতিরোধের দেয়াল গড়েন পাকিস্তানি ব্যাটার। শেষবেলায় আবার ঘুরে দাঁড়ায়  ইংলিশ বোলাররা। শেষবেলার রোমাঞ্চে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড।

ফলে তৃতীয়বারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড। সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের একদম শেষ মুহূর্তে গিয়ে এই ফয়সালা হলো। পাকিস্তানকে ৭৪ রানে হারিয়ে তিন টেস্ট সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। 

৩৪৩ রানের লক্ষ্যে থাকা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে আটকে দিতে বড় অবদান দুই পেসার জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। ৫০ রানে ৪ উইকেট নেন রবিনসন। ৪০ পেরুনো অ্যান্ডারসন ৩৬ রানে পান ৪ উইকেট। অধিনায়ক স্টোকস নেন এক উইকেট। শেষ ব্যাটারকে আউট করার কাজ সারেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।

বাবু/এসআর 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy