করোনা শনাক্তকরণ অ্যাপ তুলে নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রাথমিক করোনা শনাক্তকরণ অ্যাপ তুলে নিতে যাচ্ছে চীন। করোনার বিধিনিষেধ শিথিলে বেইজিংয়ের এটা সর্বশেষ উদ্যোগ। সম্প্রতি জিরো কোভিড

2022-12-12T20:31:17+00:00
2022-12-12T20:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনা শনাক্তকরণ অ্যাপ তুলে নিচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৯৭)
X

প্রাথমিক করোনা শনাক্তকরণ অ্যাপ তুলে নিতে যাচ্ছে চীন। করোনার বিধিনিষেধ শিথিলে বেইজিংয়ের এটা সর্বশেষ উদ্যোগ। সম্প্রতি জিরো কোভিড নীতি শিথিলের ঘোষণা দেয় চীন। তার অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির প্রধান কয়েকটি শহরে লকডাউন তুলে নেওয়া হয়েছে। মার্কেট, জনপরিসরে চলাচলের নিয়মও শিথিল করা হয়েছে।

১০৪ কোটি জনসংখ্যার দেশ চীনে ব্যাপক করোনা সংক্রমণের ঝুঁকি উঁকি দিচ্ছে। ওমিক্রন বৃদ্ধির সতর্কতার অংশ হিসেবে বেইজিং ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হাজার হাজার চিকিৎসক ও  নার্স মোতায়েন করেছে।

সোমবার চীনের এক সরকারি ঘোষণা অনুসারে, আগামীকাল মঙ্গলবার সরকারচালিত যোগাযোগ ভ্রমণ কার্ড তুলে নেওয়া হবে। মোবাইল ফোনের সংকেত ব্যবহার করে এই অ্যাপ মানুষদের গতিবিধি নজরদারি করত। এর ভিত্তিতে অধিক ঝুঁকিসম্পন্ন মানুষদের শনাক্ত করতো।

সূত্র: গার্ডিয়ান

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy