বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ৬ জাহাজ পরিদর্শনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ছয়টি জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ও শুক্রবার

2022-12-14T18:13:38+00:00
2022-12-14T18:13:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ৬ জাহাজ পরিদর্শনের সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ পিএম   (ভিজিট : ২১৩)
X

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ছয়টি জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ও শুক্রবার (১৬ ডিসেম্বর) এই ছয়টি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

বুধবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাচিত জাহাজসমূহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। 

ঢাকার বিআইডব্লিউটিএ সদর ঘাটে বানৌজা অদম্য, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ স্কিড ঘাটে বানৌজা চিত্রা, মোংলার দিগরাজ নেভাল জেটিতে বানৌজা করতোয়া ও বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা যমুনা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy