চাঁদপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাক বিতন্ডার জেরে বখাটেদের সঙ্ঘবদ্ধ হামলায় সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত

2022-12-14T18:09:56+00:00
2022-12-14T18:09:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:০৯ পিএম   (ভিজিট : ২২৬)
X

চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাক বিতন্ডার জেরে বখাটেদের সঙ্ঘবদ্ধ হামলায় সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর ৫ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে চাঁদপুর নৌ থানা পুলিশ আটক করেছে ।

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী লঞ্চের যাত্রী সুমন গাজীর সাথে সিটে বসাকে কেন্দ্র করে অপর যাত্রী বাবু আহমদ ওরফে মামুনের বাক বিতণ্ডা হয়। এতে বাবু তার সহযোগীদের মুঠোফোনে চাঁদপুর লঞ্চঘাটে উপস্থিত থাকতে বলে। পরে সুমন গাজী লঞ্চ থেকে নামলে বাবু ও তার সহযোগীরা তার উপর সঙ্ঘবদ্ধ আক্রমণ করে ও ছুরিকাঘাত করে।  খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচজনকে আটক করে ও আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 

পরে আহত সুমনকে চিকিৎসা শেষে তার পরিবারের সদস্যরা তাকে  বাড়ী নিয়ে যায় । কিন্তু ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে নৌ পুলিশ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy