৬ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে ফেরাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অক্টোবরে চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলা করে বৃটেনে নিযুক্ত চীনের

2022-12-14T21:14:08+00:00
2022-12-14T21:14:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে ফেরাল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৯:১৪ পিএম   (ভিজিট : ২১৬)
X

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অক্টোবরে চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলা করে বৃটেনে নিযুক্ত চীনের জ্যেষ্ঠ একজন কূটনীতিকসহ কনস্যুলেটের কর্মকর্তারা।

এই ঘটনার পর বৃটেনের হাউজ অব কমন্সে দেশটির সংসদ সদস্য অ্যালিসিয়া কেয়ার্নস অভিযোগ করে বলেন, চীনের কনসাল জেনারেল শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনে ছিঁড়ে ফেলেছেন। অর্থাৎ কনসাল জেনারেল ঝেং সিয়ুয়ান হামলার ঘটনায় জড়িত।

এই ঘটনার পর ঝেং সিয়ুয়ানসহ ৬ জনকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে নিয়েছে চীন। এই ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকরাই তাদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।

সূত্র: বিবিসি

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy